দিনাজপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৬:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
জানা যায়, সমাজের পিছিয়ে পড়া ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তাদের পুনর্বাসনের পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন গ্রামীণ অর্থনীতিতে লাভজনক ও টেকসই একটি উদ্যোগ। ফলে এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা স্বল্প পুঁজিতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ভিক্ষাবৃত্তিতে জড়িত জনগোষ্ঠীকে পুনর্বাসনের জন্য এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























