ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা

ঈদকে ঘিরে হাতিয়ায় জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমে উঠেছে ঈদের বাজার। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা।

সম্প্রতি ওছখালী শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শহরের প্রধান প্রধান মার্কেট, পোশাকের দোকান, জুতার দোকান, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি।

ওছখালী বাজারে কেনাকাটা করতে আসা স্থানীয় বাসিন্দা মো. নুরউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে নিজের ও পরিবারের জন্য নতুন পোশাক কিনতে বাজারে এসেছি। বাজারে অনেক ভিড়, তবে পছন্দের জিনিসও পাওয়া যাচ্ছে।

আরেক ক্রেতা সেলিনা আকতার বলেন, “শিশুদের জন্য ঈদের কেনাকাটার আলাদা আনন্দ আছে। তাই পরিবারের সবাইকে নিয়ে বাজারে এসেছি। তবে আগের তুলনায় কিছু পোশাকের দাম একটু বেশি মনে হচ্ছে।”

স্থানীয় এক ব্যবসায়ী ফুহাদ হোসেন বলেন, “রোজার শুরুতে বাজারে তেমন ভিড় ছিল না। কিন্তু ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের চাপ বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভালো বেচাকেনা হচ্ছে। আশা করছি ঈদের আগের কয়েকদিন আরও বেশি বিক্রি হবে।”

ঈদের আনন্দকে ঘিরে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না ক্রেতারা। শিশু-কিশোরদের মধ্যেও ঈদের কেনাকাটার উৎসাহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে হাতিয়ার বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঈদকে ঘিরে হাতিয়ায় জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

আপডেট সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬