ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা

সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে) বাস্তবায়িত এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্স প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্ডিপুর আলহাজ্ব তহুরন নেছা (এটিএন) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক রাজা, ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানা প্রমুখ।

এ সময় কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষম ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬