ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ঢাকায় ও নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেফতার ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে ঢাকায় ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৯ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া গ্রামের মৃত আজি জুয়াড়ুর ছেলে নুরু মিয়া (৩৮) এবং একই গ্রামের আব্দুর রহিম হাজীর ছেলে মোজাম্মেল হক (৪৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া গ্রামের বাসিন্দা একাব্বর আলীর সঙ্গে প্রতিবেশী ও ভাগি-শরিকদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ হয়ে বাদীর জমিতে প্রবেশ করে জোরপূর্বক পানি দেয় ও হালচাষ শুরু করে। এ সময় একাব্বর আলী বাধা দিলে আসামিরা তাকে তাড়া করে। পরে ভিকটিম বাড়িতে ফিরে গেলে অভিযুক্তরা তার বাড়ির গেটের সামনে গিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টা ১৭ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় ৭ মার্চ নিহতের ছেলে নুর আলম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গত ৮ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চানমারি নতুন রাস্তা এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কদমতলী থানার তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে একই মামলার অপর পলাতক আসামি মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ঢাকায় ও নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬