সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক নারী দিবসে চিরিরবন্দরে মোমবাতি প্রজ্বালন, নারী অধিকার বাস্তবায়নের দাবি
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার ঘুঘুরাতলী চত্বরে বিভিন্ন এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে মোমবাতি জ্বালিয়ে নারী অধিকার বাস্তবায়নের দাবি জানান।
এ কর্মসূচিতে চিরিরবন্দর উপজেলার মহাদানী, বিন্নাকুড়ি, অমরপুর, উত্তর শুকদেবপুর ও আব্দুলপুর এলাকার বিভিন্ন জনসংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে নারীর সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী নির্যাতন, বৈষম্য ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী অধিকার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।


























