দক্ষিণ নশরতপুরে দোল পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ নশরতপুর এলাকায় শ্রী শ্রী কৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপি ও ১ নং নশরতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন


























