ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গোপালগঞ্জ মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

তারা দুইজনই উপজেলা সদরের সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি (১৫) ও অনুজ (১৬) নামে দুজন নিহত হয়েছে। তারা দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফছান রাফি ও শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের এই সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজও চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা মারা যায়। মুকসুদপুর থানার ওসি আব্দুল আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জ মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত

আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬