ফুলজোড় নদী বাঁচাতে আজ মানববন্ধন কর্মসূচি
- আপডেট সময় : ০৬:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলজোড় নদীতে কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি ফেলার ফলে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের অভিযোগ উঠেছে। বিষক্রিয়ার কারণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে বলে জানান স্থানীয়রা।
ফুলজোড় নদীতে কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি ফেলার কারনে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান।
সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল বলেন : সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে। স্থান: ধানগড়া বাজার , উপজেলা রোড, সময়: সকাল ১১:৩০ মিনিট সবাই আসবেন এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। আমাদের নদী আমাদেরকে রক্ষা করতে হবে।
এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে ধানগড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করবে ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজ। কর্মসূচিতে এলাকাবাসী, জেলে সম্প্রদায়, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আয়োজকদের দাবি, দ্রুত নদী দূষণ বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নদীর পানি পরীক্ষা এবং ফুলজোড় নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।


























