ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম

আলোকদিয়ায় ‘মাদক মুক্ত মহল্লা’ গঠনে ঐক্যমত কমিটি ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সিরাজগঞ্জের আলোকদিয়া (নিঝুড়ী উত্তর পাড়া) এলাকায় গঠন করা হয়েছে ‘মাদক বিরোধী ঐক্যমত কমিটি।’

স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে গঠিত এ কমিটির লক্ষ্য মাদক কারবার প্রতিরোধ, যুবসমাজকে সচেতন করা এবং এলাকাকে একটি নিরাপদ ও আদর্শ মহল্লা হিসেবে গড়ে তোলা।

কমিটির ঘোষিত কর্মপরিকল্পনায় বলা হয়েছে, সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি, মদ, জুয়া ও মাদক ব্যবসার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক ক্রয়-বিক্রয় ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিকল্প ও হালাল কর্মসংস্থানে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া কিশোর ও তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে লেখাপড়া ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এলাকাকে পরিচ্ছন্ন ও সামাজিকভাবে সুসংগঠিত রাখতে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ছানোয়ার খলিফা, মো. নজরুল ইসলাম ও মো. লুৎফর রহমান (লেবু)। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বুলবুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. রিপন ইসলাম, মো. সবুজ ইসলাম, মো. আকাশ ইসলাম, মো. মইনুল ইসলাম, মো. আলমগীর ইসলাম, মো. রাসেল খলিফা, মো. আসলাম ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. সুজন ইসলাম, মো. আশাদুল ইসলাম ও মো. আল আমিন খলিফা।

কমিটির নেতারা বলেন, ‘মাদক নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আলোকদিয়ায় ‘মাদক মুক্ত মহল্লা’ গঠনে ঐক্যমত কমিটি ঘোষণা

আপডেট সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬