ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

৭১ আমাদের ফাউন্ডেশন আর ২৪ হলো পিলার:  পিরোজপুরে মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝপিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, সংবিধানে বর্ণিত কোরাম পূর্ণ করে আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো। তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদে ৬০ জন সদস্য লাগে, আমাদের জোটে আছেন ৭৭ জন। আমরা কোরাম পূর্ণ করেই সংবিধান সংস্কার পরিষদ চালু করবো এবং দেশে এক নতুন ইনসাফপূর্ণ রাজনৈতিক ধারা প্রবর্তন করবো ইনশাআল্লাহ।”

‎​শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বক্তব্যে মাসুদ সাঈদী বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তিনি বলেন, ১৯৪৭, ৫২, ৭১, ৯০ এবং ২৪-এর প্রতিটি অর্জন একটির সাথে অন্যটি পরিপূরক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “৭১ আমাদের সবথেকে বড় অর্জন, এটি আমাদের ফাউন্ডেশন (ভিত্তি)। আর ২৪ হলো সেই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের কিছু পিলার।”

‎তিনি আরও বলেন, এমন এক বাংলাদেশ গঠন করতে হবে যেখানে কোনো শোষণ বা বৈষম্য থাকবে না। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে আর কোনো খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না। দেশের মানুষ এখন সচেতন, তারা নিজেদের অধিকার আদায় করতে শিখেছে।”

‎সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্টরা বাদে আমরা দেশের উন্নয়নের জন্য সকল দলের সাথে এক হয়ে কাজ করতে চাই। আমাদের কাছে সবাই সমান। আমরা সবাই মিলে একযোগে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবো।”

‎​পিরোজপুর পৌরসভা জামায়াতের আমীর মো. ইসহাক আলী খানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মোঃআল আমিন শেখ এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো:আনসারুজ্জামান হালিমসহ স্থানীয় জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৭১ আমাদের ফাউন্ডেশন আর ২৪ হলো পিলার:  পিরোজপুরে মাসুদ সাঈদী

আপডেট সময় : ১১:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬