সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্ট-এরফান গ্ৰুপের ইফতার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্ৰুপের সহযোগিতায় ও রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থপনায় সমাজের সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোজার দ্বিতীয় দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারী) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ইফতার বিতরণ ইফতার বিতরণ করা হয়।
রেডক্রিসেন্ট জেলা ইউনিটের নির্বাহী সদস্য ও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান জানিয়েছেন, ইফতার বিতরণ কর্মসূচী পুরো রমজান জুড়েই চলবে।
এসময় জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের, সেক্রেটারী খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, শফিউর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য ও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও রেডক্রসেন্টের ইউএলও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।


























