সুন্দরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই এমপিকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিশাল স্কুল এন্ড কলেজ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিশাল স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধা-১ মো. মাজেদুর রহমান এবং গাইবান্ধা-২ মো. আব্দুল করিম সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাঃ একরামুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ মো. মাজেদুর রহমান সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু এবং সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া একুশের সবুজ কুড়ি ম্যাগাজিনের মোড়কও অনুষ্ঠানে উন্মোচন করা হয়।


























