ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

জামালপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন-জীবিকা ও যাতায়াতের অন্যতম ভরসা যমুনা নদী। কিন্তু নাব্যতা সংকটে এখন ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের হাজারো মানুষ।

ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই নৌপথ। ফলে দ্রুত সমস্যার সমাধান চান চরবাসী।

শুকনো মৌসুম এলেই বদলে যায় নদীর চিত্র। কোথাও জেগে ওঠে বালুচর, কোথাও কমে যায় পানির গভীরতা। এতে নদীপথে চলাচলকারী নৌকা ও ট্রলার পড়ছে বিপাকে। মাঝনদীতে আটকে যাচ্ছে যাত্রীবাহী নৌযান, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চরবাসীর জন্য নৌকাই একমাত্র যোগাযোগমাধ্যম। স্কুল-কলেজ, হাটবাজার কিংবা জরুরি চিকিৎসা—সব ক্ষেত্রেই নির্ভরতা নদীপথে। কিন্তু নাব্যতা কমে যাওয়ায় সময় ও খরচ দুটোই বাড়ছে।

ইজারাদার লানজু আহমেদ ও আইনল হক জানান, নিয়মিত ড্রেজিং না থাকায় বছর বছর এই সংকট ঘনীভূত হচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের।

তারা আরও জানান, গুঠাইল নৌকাঘাট থেকে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকা রাজস্ব পায় সরকার। কিন্তু নৌযাত্রীদের সুবিধার জন্য কার্যকর উদ্যোগ নেই। নদী ড্রেজিং করে নাব্যতা স্বাভাবিক রাখার দাবি জানান তারা।

এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও খুদে বার্তায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাব্যতা সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় চরাঞ্চলের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬