ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহবায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম 

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন মল্লিক নাসর ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একই উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং রিয়াজউদ্দিন মল্লিক নিপু (৪৫) শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

আহতরা বলেন, রাত ১১ টার দিকে মোটরসাইকেল চালিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। এসময় আমরা পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আমাদের পথ রোধ করে।

এসময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, ‘আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর জখম অবস্থায় এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সোমবার সকালে নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ হামলা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহবায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম 

আপডেট সময় : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬