ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের দুই পাশের রাস্তায় আজ শুক্রবার দুপুরে চারটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

.

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী–সেতুর (ওভারব্রিজ) পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেলগুলোর  বিস্ফোরণ হয়নি। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে। পশ্চিম রাস্তায় ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি। তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধানমন্ডি থানার পুলিশ জানায়, কলাবাগান পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬