সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে বাস চাপায় এক নারী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান।

















