নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

খেলাধুলায় প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ সিজন–২-এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা, দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পেয়েছে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
.
প্রথম আলো চর আলোর পাঠশালা মনে করে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের পরিপূর্ণ বিকাশে অপরিহার্য। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা সবার। খেলাধুলায় গড়ি শক্তি, প্রতিভায় এগিয়ে যাক নতুন প্রজন্ম।






















