গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান
- আপডেট সময় : ০১:৫৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
তিনি ১২৩টি কেন্দ্রে(দাঁড়িপাল্লা) প্রতিকে ১ লক্ষ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকট তম প্রতিদ্বন্ধী বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, (ধানের শীষ) পেয়েছেন ৩৭ হাজার ৭৩৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনার পর ১২৩ টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে ১ লক্ষ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে জামায়াতে ইসলামি ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ( দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফার জাহান তুলি।
উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌর নিয়ে এ আসনে ১২৩ টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১৯ হাজার ১শ ১২ জন ভোটারের মধ্যে ২লাখ ৭হাজার ৫ শত ৭৫ জন পুরুষ ও ২ লাখ ১১হাজার৫শ ৩৪জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০৩ জন ভোটার রয়েছে।
























