ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কেন্দ্রে মোবাইল নেয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল ফোন নিয়ে প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন; তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। তবে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলার বিধিনিষেধ থাকবে।

আখতার আহমেদ জানান, ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিতদের মধ্য থেকে ৬০ জন তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে সাংবাদিক পর্যবেক্ষক আসছেন। আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে ও এপি থেকেও সাংবাদিক আসছেন। এছাড়া ইইউ থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, আইআরআই থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন আজ। তাদের প্রথম কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে একটু মিসকমিউনিকেশন হয়েছে। যেটা বোঝাতে চেয়েছি সেটা লিখিতভাবে বোঝাতে পারিনি। মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে সেটা আমরা ফিল্টার করছি।’

সচিব বলেন, ‘বরগুনার ব্যালটে কিছু সমস্যা ছিল এবং ফরিদপুর-১ আসনের ব্যালটও সংশোধন করতে হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। সবাই ভোট দেবেন।’

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিলম্বিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রেজাল্ট ডিলে হওয়ার যৌক্তিক কারণ নেই। ব্যালট গোনার সময়টাকে আপনি দেরি বলতে পারেন না।’

ভোট নিয়ে শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা যেন বন্ধ থাকে, সে বিষয়ে ডিজিটাল প্রচারণা মনিটরিং করা হবে।’

ইসি সচিব বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা নিন্দনীয়।’

তিনি বলেন, ‘আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ সুরাহা করবে ইসি। মিছিল-মিটিংয়ে বক্তব্য-পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখনো এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভোট কেন্দ্রে মোবাইল নেয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৮:১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬