ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী

নির্বাচনকালীন বিশৃঙ্খলায় আলীকদম সেনা জোনের জিরো টলারেন্স

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলীকদম ও লামা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সভা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।

সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক, সাব-জোন কমান্ডার, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভা শেষে জোন কমান্ডার আলীকদম ও লামা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জোন কমান্ডার জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

পরিশেষে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নির্বাচনকালীন বিশৃঙ্খলায় আলীকদম সেনা জোনের জিরো টলারেন্স

আপডেট সময় : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬