ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

খেলাধুলা ও সংস্কৃতির ছোঁয়ায় উৎসবমুখর বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার ঐতিহ্যবাহী বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টায় পুরস্কার বিতরণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয় এ আয়োজন।

বিদ্যালয়টি ১৯৫০ সাল থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করে আসছে এই ক্রীড়া প্রতিযোগিতার। এবারও বিদ্যালয় মাঠে উপচে পড়া ভিড়ে পরিণত হয় এলাকাবাসীর মিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনা হয় মশাল প্রদক্ষিণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ধর্মপাশা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জনি রায় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহবুবুল কবীর।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মেয়েদের অসাধারণ ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট। শিক্ষার্থীদের উদ্দাম শক্তির প্রকাশ ঘটে প্রতিটি প্রতিযোগিতায়।

প্রধান অতিথি জনাব জনি রায় তার বক্তব্যে বলেন, “এরকম অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক কসরত এবং খেলাধুলার বিকল্প নেই।” তিনি প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের অব্যাহত সাফল্য কামনা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ। এলাকার ক্রীড়ামোদী মানুষের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে করেছিল উৎসবমুখর।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অপরিসীম।” তিনি সকলের সহযোগিতায় সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে চলা এই ক্রীড়া আয়োজন শুধুমাত্র একটি বিদ্যালয়ের অনুষ্ঠান নয়, বরং পুরো এলাকার একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উচ্ছ্বাসে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ সারাদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
খেলাধুলা ও সংস্কৃতির ছোঁয়ায় উৎসবমুখর বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬