ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের গণজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেয়। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই দেশ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে গেছে। তাই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার দিনব্যাপী ফটিকছড়ি উপজেলার লেলাং, খিরাম ও জাফতনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরোয়ার আলমগীর আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র পরাজিত হবে। ধানের শীষের গণজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে এবং ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক, বিএনপি নেতা সরোয়ার হোসেন, নাসির উদ্দিন, নুরুল হুদা, ফরিদুল আলম, মাহাবুবুল অলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধানের শীষের গণজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে

আপডেট সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬