ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি. এম তানভীর সাবুর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তুষভান্ডার বাজার সড়কে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বহিষ্কারাদেশের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এমনকি একটি লিফলেটও দেওয়া হয়নি। তাহলে আমরা কীভাবে তাঁর পক্ষে কাজ করব?

সমাবেশে বক্তারা বলেন, জি. এম তানভীর সাবু দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। দলীয় একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলার নামে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবেও দল ক্ষতির মুখে পড়ে। বক্তারা অবিলম্বে জি. এম তানভীর সাবুর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।

সমাবেশে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬