বরযাত্রীবাহী গাড়ির ধাক্কায় রায়গঞ্জে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি গাড়ির কারণে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বর্মগাছা থেকে পাবনা কাশিপুরে বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার পথে ঢাকা এক্সপ্রেস গাড়িটি ধানগড়া বাজারের সেন্টার পয়েন্ট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আকারে বড় হওয়ায় রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের কারেন্ট তারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার ছিঁড়ে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সেন্টার পয়েন্ট এলাকার একটি মিটারের দোকানে বিদ্যুতের মিটার খুলে পড়ে যায় এবং অল্প পরিমাণ আগুন ধরে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও গাড়ির লোকজন দ্রুত সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবাই মিলে গাড়িটিকে নিরাপদভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
ঘটনার পরপরই পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়। স্থানীয় স্থায়ী বাসিন্দা ওমর ফারুক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

















