ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০) নিহত হওয়ার ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কে আজ সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কারণে পুলিশ থানায় জিডি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।

.

নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ওরাকুল ঘাট–সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে সকাল নয়টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট পার হওয়ার পর তাঁর মৃত্যু হয়।

নৌ পুলিশের গুলিতে আক্তার হাওলাদার নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর জামাতা আবুল বাশার। তিনি বলেন, তাঁর শ্বশুরের মরদেহে মুখ ও বুকে ছররা গুলির আঘাত ছিল। অন্য জেলেদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, টহলরত নৌ পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

.

বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজমুল হক জানান, বরিশাল নৌ পুলিশ ওই এলাকায় কোনো অভিযান পরিচালনা করেনি এবং গুলিও চালায়নি। আর চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, চাঁদপুর নৌ পুলিশেরও সেখানে কোনো অভিযান ছিল না। কীভাবে ওই জেলে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিষয়ে তাঁরা কিছু জানেন না।

.

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকায় থাকা জেলে আবদুল ব্যাপারী জানান, বৃহস্পতিবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তাঁরা নদীর কিনারের দিকে যাওয়ার জন্য নৌকা ছাড়েন। এ সময় নৌ পুলিশ তাঁদের নৌকা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপরই ঘটনাস্থলে আক্তার হোসেন লুটিয়ে পড়েন।

তবে বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজমুল হক জানান, বরিশাল নৌ পুলিশ ওই এলাকায় কোনো অভিযান পরিচালনা করেনি এবং গুলিও চালায়নি।

অপর দিকে চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ পুলিশেরও সেখানে কোনো অভিযান ছিল না। কীভাবে ওই জেলে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিষয়ে তাঁরা কিছু জানেন না।

নিহত ব্যক্তির ঘনিষ্ঠজন হজরত আলী নামের এক জেলে বলেন, বরিশালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট পার হওয়ার পর সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে লাশ আবার হিজলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নৌ পুলিশের সদস্যরা  লাশ পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানোর ব্যবস্থা করেন।

.

দেশে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৮ অক্টোবর থেকে নদ-নদী ও সাগরে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা আজ শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান জানান, বুধবার রাতে তাঁদের কোনো অভিযানকারী দল মেঘনা নদীতে যায়নি। তাঁদের স্পিডবোট বিকল ছিল। শেষ দুই দিন ছোট ট্রলার নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার বলেন,  ঘটনাস্থলটি দুর্গম এবং চাঁদপুরের কাছাকাছি। এ কারণে ঠিক কীভাবে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

আপডেট সময় : ০১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬