ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

কালীগঞ্জে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তরুনদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় প্রধান অতিথি ছিলেন,ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার মোঃআবুল হোসেন থানা অফিসার ইনচার্জ ওসি জেল্লাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ভোটাধিকার প্রয়োগ, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সহিংসতা ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান।

সভায় তরুণদের বিভিন্ন মতামত,প্রত্যাশা ও প্রস্তাব উপস্থাপন করা হয়। একইসঙ্গে জাতীয় নির্বাচনে তরুণদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালীগঞ্জে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬