
ঝিনাইদহের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তরুনদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
সভায় প্রধান অতিথি ছিলেন,ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার মোঃআবুল হোসেন থানা অফিসার ইনচার্জ ওসি জেল্লাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ভোটাধিকার প্রয়োগ, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সহিংসতা ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান।
সভায় তরুণদের বিভিন্ন মতামত,প্রত্যাশা ও প্রস্তাব উপস্থাপন করা হয়। একইসঙ্গে জাতীয় নির্বাচনে তরুণদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.