ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব মসজিদ কেন্দ্রিক সচেতনতার মাধ্যমে ভোটারদের বোঝানো গেলে নিঃসন্দেহে গণভোটের পক্ষে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

এসময় সৈয়দপুর আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাও. মোহাম্মদ আবুল কালাম কাসেমী, নীলফামারী আলিমা মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ মুছা, কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাও. খন্দকার আশরাফুল হক নূরীসহ জেলার সকল উপজেলার ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬