ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

তানভীর-নাবিলার ‘আয়নার কারিগর’

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০৮:০০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দর্শকপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা বিনতে ইসলামকে নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক ‘আয়নার কারিগর’।

নাটকটির গল্প মো. রবিউল সিকদারের। তিনিই চিত্রনাট্য ও পরিচালনা করেছেন। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা বিনতে ইসলাম।

পরিচালক রবিউল সিকদারের ভাষ্যমতে, আয়নার কারিগর-একটি জীবন যুদ্ধের গল্প। গল্পের কারণেই মূলত তানভীর ও নাবিলাকে নিয়ে তিনি নাটকটি নির্মাণ করেছেন। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বাবুল আহমেদ, আশরাফুল আশীষ, এবিএম সাইদুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, আসমা শিউলী, কবির টুটুল।

পরিচালক রবিউল শিকদার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত নাট্যকার মাতিয়া বানু শুকুর প্রতি। পরিচালক বলেন, ‘এই সময়ে অল্পতেই অনেকেই বড় লোক হতে চায়, অনেক টাকা পয়সার মালিক হতে চায়। কিন্তু তাতে যে সুখ নেই শান্তি নেই তা কেউ বুঝতে চায়না। এটাই নাটকের মূল গল্প, বললেন রবিউল সিকদার। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে গত ৬ ও ৭ জানুয়ারি।’

রবিউল সিকদার বলেন, ‘নাটকটির গল্পটা একদম সমসাময়িক। তানভীর ভাই, নাবিলা আপা’সহ যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুউব সুন্দর অভিনয় করেছেন। আমি সবসময়ই চেষ্টা করি জীবন থেকে নেয়া গল্পের নাটক নির্মাণ করতে। এই নাটকটিও ঠিক তাই।’

তানভীর বলেন,‘রবি ভাইয়ের গল্প ভাবনাটা খুউব ভালোলেগেছে। ভীষণ আন্তরিকতা নিয়ে নাটকটিতে অভিনয় করেছি। আশাকরি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

নাবিলা বলেন, ‘রবি ভাই গল্পের ব্যাপারে ভীষণ চুজি। তার নাটকের গল্পই মূলত দর্শককে আকৃষ্ট করে। আয়নার কারিগর গল্পটাই দর্শকের কাছে ভালোলাগার হয়ে উঠবে। আমিও খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

শিগগিরই নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তানভীর-নাবিলার ‘আয়নার কারিগর’

আপডেট সময় : ০৮:০০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬