ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

নতুন বছরে ওয়েব ফিল্ম, নাটক ও সিনেমা নিয়ে ব্যস্ত সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ওয়েব কনটেন্ট অঙ্গনে পরিচিত মুখ সাদিয়া আয়মান। ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে শুরু করে ‘বিভাবরী’—গত ছয় বছরের অভিনয়জীবনে একাধিক আলোচিত ওয়েব ফিল্ম ও সিরিজে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নতুন বছরেও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান জানান, গত বছরের শেষ ভাগে একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ফিল্মের নাম কিংবা পরিচালকের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

এ বিষয়ে তিনি বলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা ফিল্মের টিম থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। তাই কাজটি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। আপাতত মুক্তির অপেক্ষায় আছি।

ওয়েব ফিল্মের পাশাপাশি নতুন বছরে ছোট পর্দাতেও ব্যস্ত থাকবেন সাদিয়া আয়মান। তার অভিনীত দুটি নতুন নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নাটক দুটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া নতুন বছরে আরও একটি সিনেমা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে জানান তিনি। সাদিয়া বলেন, ‘ওই সিনেমাটির লুক টেস্ট সামনে রয়েছে। লুক টেস্টের পর বিষয়টি পরিষ্কার হবে।’ অর্থাৎ বড় পর্দার নতুন কাজের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়েন সাদিয়া আয়মান। এই দুটি কাজ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘গত বছর অপ্রত্যাশিতভাবে খুব ভালো দুটি কাজ “উৎসব” আর “বোহেমিয়ান ঘোড়া” দর্শকদের দিতে পেরেছি। এ বছরও চাই মানসম্মত কিছু কাজ করতে। আমার কাছে কোয়ালিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সব মিলিয়ে নতুন বছরে ওয়েব ফিল্ম, নাটক ও সম্ভাব্য নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নতুন বছরে ওয়েব ফিল্ম, নাটক ও সিনেমা নিয়ে ব্যস্ত সাদিয়া আয়মান

আপডেট সময় : ০৩:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬