ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকি উপজেলায় সকালবেলার হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ খান (৭০)।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মর্নিং ওয়াকে বের হন হারুন অর রশিদ খান। এ সময় দুমকি-বাউফল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকচালক রফিক গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্ত্রী নাসিমা বেগম ডলি বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, কিছুই বুঝে উঠতে পারছি না।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ না থাকলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

আপডেট সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬