ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জন ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর। একই সময়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, এর মধ্যে ২৯০ জন ঢাকা বিভাগের। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৩৫ শিশু। এর মধ্যে ২৫৮ জন ঢাকা বিভাগের, ৭৯ জন খুলনা বিভাগের, ৯ জন ময়মনসিংহ বিভাগের, ৮৯ জন রাজশাহী বিভাগের, ১৩ জন রংপুর বিভাগের, ২৬ জন সিলেট বিভাগের এবং ৫০ জন বরিশাল বিভাগের শিশু রয়েছে।

এর আগে গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদফতর, বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ শিশু।

এ ছাড়া হামের উপসর্গ পাওয়া ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৩০৪ শিশু বাড়ি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬