ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বৈশাখে গানচিত্রে আইশা

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ প্রজন্মের অভিনেত্রী আইশা খান এবার মডেল হয়েছেন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত একটি গানচিত্রে। শোবিজে তুলনামূলক নতুন হলেও কাজের মাধ্যমে ইতিমধ্যে পরিচিতি তৈরি করেছেন তিনি।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও বিন্তির দ্বৈত কণ্ঠে ‘কোথায় যেন’ গানটির মডেল হিসেবে দেখা যাবে আইশা খানকে। শাহান কবন্ধর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গিটারে তিনি নিজেই বাজিয়েছেন, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী।

গানচিত্রে আইশার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা পার্থ শেখ। এর আগে নাটকে একসঙ্গে কাজ করলেও এটি তাদের প্রথম গানচিত্রে জুটি।

গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ ইসলাম। শুটিং হয়েছে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী লোকেশনে, যেখানে পুরোনো শহরের আবহ, স্মৃতি ও আবেগকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

পরিচালক রাজ ইসলাম বলেন, ‘কোথায় যেন’ গানটি মূলত ভালোবাসা ও অনুভূতির সূক্ষ্ম প্রকাশ। বৈশাখের আবহে এটি দর্শকদের আলাদা অনুভূতি দেবে।

অভিনেত্রী আইশা খান বলেন, গানচিত্রের অভিজ্ঞতা তার জন্য ভিন্ন ছিল এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন তিনি। পার্থ শেখ বলেন, এই ধরনের কাজ তার জন্য নতুন অভিজ্ঞতা।

গানচিত্রটি পহেলা বৈশাখ উপলক্ষে ১২ এপ্রিল শিল্পী বিন্তির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৈশাখে গানচিত্রে আইশা

আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬