ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঈদুল আজহায় দীঘির ‘বিদায়’

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০৮:১৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের ঈদের আলোচিত সিনেমা ‘জংলি’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন প্রার্থনা ফারদিন দীঘি। এবার আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।

মেহেদী হাসান পরিচালিত এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই, বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

বেশ আগেই শুরু হওয়া ভিন্ন ঘরানার এই সিনেমার শুটিং এখন শেষ পর্যায়ে। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজও শেষ হয়নি। শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে, এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না। বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো।

এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে—এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

পরিচালকের ভাষ্যমতে, এই সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।

এদিকে সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিংও শেষ করেছেন দীঘি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান দীঘি। পড়ালেখার জন্য অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক বছর আগে সিনেমার নায়িকা হয়ে ফেরেন তিনি। অভিনয় করেন ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শেষ চিঠি মুজিব : একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’সহ একাধিক সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঈদুল আজহায় দীঘির ‘বিদায়’

আপডেট সময় : ০৮:১৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬