ডিমলার শালহাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় অবস্থিত শালহাটি দ্বিমুখী ও শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ভোরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সবাই শহিদ মিনারে উপস্থিত হয়ে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার চেতনা আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


























