সংবাদ শিরোনাম ::
কালকিনিতে গম কাটা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

গম কাটা মেশিনের নিচে পড়ে মাদারীপুরের কালকিনিতে মোঃ ইস্রাফিল(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের আবুল কাসেম বেপারীর ছেলে।
থানা পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু তার নিজ বাড়িতে পরিবারের লোকজনের সাথে গম কাটার কাজের সহযোগীতা করছিলেন। এসময় হঠাৎ ওই শিশু গম কাটা মেশিনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, শিশু নিহতের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


























