ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

পিরোজপুর সদরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সৌজন্যে পিরোজপুর সদর উপজেলায় ঈদ উপহার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০ মার্চ)সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ। নারীদের জন্য শাড়ি বিতরণ ​এবং ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক,সদর থানা অফিসার ইনচার্জ মাহমুদ হোসেন,জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সুফলভোগীদের হাতে নিজ হাতে ঈদ উপহার তুলে দেন।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি এই সহায়তা উপজেলার সকল প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুর সদরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬