সুন্দরগঞ্জে আত-তানযীম পাঠাগারের কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আত-তানযীম পাঠাগারের আয়োজনে এ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ডেলিগেটদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ মশিউর রহমানের প্রতিষ্ঠাতা মো. জিল্লুর রহমান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, রংপুর মেডিকেল কলেজ শাখা শিবিরের সভাপতি ডা. মো. শাওন ইসলাম, আত-তানযীম পাঠাগারের স্থায়ী কমিটির সদস্য মো. নাজমুল ইসলাম নাঈম, পাঠাগারের সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুদ ও মো. মিঠুন জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মুন্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহিদ হাসান শাহিন, সমাজকল্যাণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. পারভেজ মোস্তফা, প্রকাশনা সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. মরিয়ম আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক মোছা. সানজিদা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. ফারজানা স্মৃতি, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে আজকের তরুণ-তরুণীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। উন্নয়নশীল দেশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় না করে তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। বর্তমানে এমন অবস্থাও তৈরি হয়েছে যে, আমরা ফোন ব্যবহার করার চেয়ে ফোনই যেন আমাদের বেশি ব্যবহার করছে।
কুইজ প্রতিযোগিতায় মেধা যাচাইয়ের মাধ্যমে মোছা. সোনিয়া আক্তার প্রথম স্থান অর্জন করে ৩ হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার লাভ করেন। মো. মারুফ হাসান দ্বিতীয় স্থান অর্জন করে ২ হাজার টাকা ও ক্রেস্ট পান। মোছা. মোস্তাকিমা আক্তার খাতিজা তৃতীয় স্থান অর্জন করে ১ হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার লাভ করেন। এছাড়াও আরও ১০ জন প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


























