ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

সুন্দরগঞ্জে ১৭’শ অসহায় পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ ১ হাজার ৭০০ পরিবারের মাঝে প্রস্তুত খাবার (রেডি টু ইট কুকড ফুড) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিনভর সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ, শোভাগঞ্জ ডিগ্রি কলেজ ও শিবরাম স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব খাবার বিতরণ করা হয়।

‘রেডি টু ইট কুকড ফুড (বিফ পাউচ)’ শীর্ষক এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (AMAN)। এতে অর্থায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Human Appeal–UK।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম, অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)-এর প্রতিনিধি ডা. মো. আব্দুল গাফফার, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন সজিব, তারাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. মামুনুর রশিদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ প্রমুখ।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সহজেই পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন।

তারা আরও জানান, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ১৭’শ অসহায় পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ

আপডেট সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬