ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯৪ হাজার ৬৯২টি পরিবারকে ভিজিএফ কার্ড দেয়া হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। বুধবার (১১ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

তিনি জানান, ঈদ উপহার হিসেবে হাতিয়ার দরিদ্র, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে এ বছর মোট ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এর বিপরীতে মোট ৯ লাখ ৪৬ হাজার ৯২০ কেজি চাল বিতরণ করা হবে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে।

সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সতর্ক করে বলেন, কার্ড বা চাল বিতরণের ক্ষেত্রে যদি কোনও ধরনের স্বজনপ্রীতি, বৈষম্য, ঘুষ গ্রহণ কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি কার্ডের সঠিক হিসাব নেয়া হবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, কার্ড বা চাল বিতরণে কোনও অনিয়ম চোখে পড়লে বিস্তারিত তথ্যসহ তার হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরিবারের ভিটাবাড়ি ছাড়া কোনও আবাদি জমি নেই, যারা দিনমজুর বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল এবং যেসব পরিবারে কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই- তাদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে।

এছাড়া সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এ সহায়তা কর্মসূচিতে বিশেষ প্রাধান্য দেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, ঈদ উপলক্ষে হাতিয়ার গরীব, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি আরও বলেন, কার্ড বা চাল বিতরণে কোনও ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই বিশেষ বরাদ্দ প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে দেয়া হবে। বরাদ্দকৃত চাল স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই যাতে তালিকায় অনিয়ম না হয় সেজন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি হান্নান মাসউদ

আপডেট সময় : ১২:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬