ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

প্রশাসনিক কাজে রাজনৈতিক চাপ থাকবে না: ৩৫০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা মাসুদ সাঈদীর

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “প্রশাসনিক কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নির্ভয়ে কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পিরোজপুরকে একটি বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।”

‎​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎​সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে এমপি মাসুদ সাঈদী বলেন, “আমার নাম ভাঙিয়ে বা আমার কোনো আত্মীয়-স্বজন পরিচয় দিয়েও যদি কেউ অনৈতিক সুবিধা বা তদবির করতে আসে, তাকে সরাসরি আইনের হাতে সোপর্দ করবেন। প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।”

‎​পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে ৩৫০ কোটি টাকার একটি বিশেষ মেগা প্রজেক্ট পুনরায় চালু করার ঘোষণা দিয়ে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নাজিরপুর মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো প্রশস্ত করা হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলজিইডির (LGED) সঙ্গে সমন্বয় করে দ্রুতই এই কাজগুলো শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

‎​তিনি আরও বলেন, “শুধু সুন্দর ভবন করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।” প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম করার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি।

‎বক্তব্যের শুরুতেই মাসুদ সাঈদী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন পরিবেশ পেয়েছি, তাঁদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের বর্তমান রাজনীতির লক্ষ্য।”

‎​পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
প্রশাসনিক কাজে রাজনৈতিক চাপ থাকবে না: ৩৫০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা মাসুদ সাঈদীর

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬