ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

ডোমার (উপজেলা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

রোববার দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন।

 এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা, রোগীদের সেবাদান প্রক্রিয়া, ওষুধ সরবরাহ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট, যন্ত্রপাতির প্রয়োজনীয়তা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, “স্বাস্থ্যখাত মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সম্পৃক্ত। ডোমারবাসী যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্বসহকারে এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত এমপির এমন সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬