৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম শাহ’র রমজানের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ সেলিম শাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, ত্যাগ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তিনি ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মোঃ সেলিম শাহ আরও বলেন, রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে পবিত্র রমজানের তাৎপর্য উপলব্ধি করে ইবাদত-বন্দেগি ও নেক আমলের মাধ্যমে মাসটি অতিবাহিত করার আহ্বান জানান।


























