ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর। এই ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রদল। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার(‎১৮ই ফেব্রুয়ারি)সকাল ১১:৩০ মিনিটে  পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ‎সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ​গত দুদিন আগে অত্যন্ত পরিকল্পিত ও নির্মমভাবে নাসির মল্লিকের ওপর হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত করার পাশাপাশি তার পায়ের রগ কেটে দেয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশে এই বীভৎস হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাটিকে পিরোজপুরের রাজনৈতিক সহাবস্থান নষ্ট করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

‎​তিনি আরও বলেন, “গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পিরোজপুর শহর সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই আজ নাসির মল্লিক চাচার মতো প্রবীণ নেতার ওপর এমন হামলা সম্ভব হয়েছে।”

‎ তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যখন দেশ পরিচালিত হবে, তখন কোনো অপরাধীর ঠাঁই হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই হামলার মূল হোতাদের গ্রেপ্তার করা না হয়, তবে ছাত্রদল ঘরে বসে থাকবে না। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।”

‎ “গত ১৭ বছর যা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে যা করছেন—সব ভুলে যান। পিরোজপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তওবা করে ভালো হয়ে যান। অন্যথায় আপনাদের অপরাধের কঠোর শাস্তি পেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না এবং সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।”

‎​পিরোজপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও রাজপথের পরীক্ষিত সৈনিক সালাউদ্দিন কুমার-এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক নবীন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎​সমাবেশ শুরুর আগে  একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬