ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত 

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী মন্ত্রনালয়েে দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো। তারা দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে এগিয়ে যাবে এবং আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তারা ঝিনাইদহের সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। উপজেলা বিএনপির নেতারা ভবিষ্যতেও দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত 

আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬