ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

সরকারি বাসা-গাড়ির সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা: এমপি অধ্যাপক মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী সরকারি আবাসন সুবিধা ও ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।’

পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা কেউই সরকারি আবাসন সুবিধা ও বিনা শুল্কে গাড়ি আমদানি করব না। জনগণের করের টাকা সাশ্রয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের টাকায় বিলাসী সুবিধা গ্রহণ আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা সরকারি বাসভবন কিংবা বিনা শুল্কে গাড়ির সুবিধা নেব না।’

তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তারা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক খলিলুর রহমান বলেন, সংসদ সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। জনগণের অর্থ সাশ্রয় ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তকে জনবান্ধব ও দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সরকারি বাসা-গাড়ির সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা: এমপি অধ্যাপক মাজেদুর রহমান

আপডেট সময় : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬