ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। “সোসাইটি সিরাজগঞ্জ” নামের ফেসবুক আইডি ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তিকে চাঁদাবাজসহ নানা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিব্রাইল হোসেন (৪৩) সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, উক্ত ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এতে তার সম্মানহানি ও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি। পরে ১৪ ফেব্রুয়ারি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল থেকে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬