ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম

বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দেওয়া হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান–এর নির্দেশে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিম।

জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের নিরীহ সাধারণ মানুষের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বহু পরিবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়ে।

বিকালে ঘটনাস্থল পরিদর্শনকালে আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর মেরামতের দায়িত্ব জামায়াতে ইসলামী নেবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, “ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় জামায়াত নেতা মোজাম্মেলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নেতৃবৃন্দের সরেজমিন উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম

বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা

আপডেট সময় : ০৮:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬