আজীবন মানুষের সেবা করার মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই : মেহেদী হাসান রনি
- আপডেট সময় : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নির্বাচন-পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মহেশপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিকালে দিনব্যাপী কাজীরবেড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ -৩ সংসদ আসনে মেহেদী হাসান রনি।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস,উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু,মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
সাধারণ মানুষের সাথে একাত্মতা শুভেচ্ছা বিনিময়কালে মেহেদী হাসান রনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। আমরা নির্বাচনের পরেও আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো। আরো বলেন, আজীবন মানুষের সেবা করার মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই : মেহেদী হাসান রনি জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমাদের পথচলা।”
তিনি নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি
এ সময় উপজেলা নেতৃবৃন্দের সাথে কাজীরবেড় ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

























