ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত কেএম হারুন অর রশিদ বলেন, “নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরেছেন। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন

আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬